মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক, সময় ১৫ নভেম্বর পর্যন্ত
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
সড়কে যানবাহন চলাচল ব্যবস্থাপনা ও নজরদারি আরও জোরদার করতে মোটরসাইকেলের সামনের অংশেও নিবন্ধন নম্বর (নম্বর প্লেট) প্রদর্শন বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে এই নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট না লাগালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আজ শুক্রবার (১৬ অক্টোবর) বিআরটিএ সদর দফতর থেকে জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) ট্যাগযুক্ত ডিজিটাল নম্বর প্লেট থাকা আগে থেকেই বাধ্যতামূলক। এবার এর পাশাপাশি মোটরসাইকেলের সামনেও হাতে তৈরি নম্বর প্লেট সংযোজনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
কেমন হবে সামনের নম্বর প্লেট:
বিআরটিএ জানিয়েছে, সামনের নম্বর প্লেটটি স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হতে হবে। প্লেটের পটভূমি বা ব্যাকগ্রাউন্ড হবে সাদা রঙের এবং তার ওপর অক্ষর ও সংখ্যাগুলো স্পষ্ট কালো রঙের বাংলা হরফে লিখতে হবে। এই নম্বর প্লেটে কোনো ধরনের নকশা, কারুকার্য বা সাজসজ্জার উপাদান ব্যবহার করা যাবে না।

নম্বর প্লেটের নির্দিষ্ট মাপ:
মোটরসাইকেলের ধরন অনুযায়ী নম্বর প্লেটের জন্য আলাদা মাপ নির্ধারণ করে দিয়েছে বিআরটিএ:
মোটরসাইকেলের ধরন অনুযায়ী নম্বর প্লেটের জন্য আলাদা মাপ নির্ধারণ করে দিয়েছে বিআরটিএ:
-
- স্কুটার: দৈর্ঘ্য ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার।
- অন্যান্য মোটরসাইকেল: দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার।
- অক্ষরের আকার: উভয় ক্ষেত্রে প্লেটের অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।
বিআরটিএ-র পক্ষ থেকে দেশের সকল মোটরসাইকেল মালিককে নির্ধারিত সময়ের মধ্যে এই সরকারি নির্দেশনা ও নির্দিষ্ট মাপ অনুসরণ করে নম্বর প্লেট লাগানোর জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে। অন্যথায় ১৫ নভেম্বরের পর আইন অমান্যকারীদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন অনুযায়ী জরিমানা ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।