প্রধানমন্ত্রীর রাজশাহী সফর নিয়ে আপত্তিকর মন্তব্য: রাজশাহীতে ১ ব্যক্তি আটক

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আক্রমণাত্মক ও বিতর্কিত মন্তব্য করার অভিযোগে আবু বকর সিদ্দিক নামে এক ব্যক্তিকে আটক করেছে এসআরবি-৫ (সাবেক র‍্যাব-৫)।

বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীর ব্যবহৃত বাসসংক্রান্ত একটি সংবাদের মন্তব্যের ঘরে ওই ব্যক্তি উসকানিমূলক মন্তব্য করেন। তিনি লেখেন, ‘ইস একটা বড় সুযোগ ছিল, শুধু একটি স্নাইপারের অভাব ছিল’। বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনাটি নজরদারিতে আসার পর এসআরবি-৫-এর একটি অভিযান দল পবার রামচন্দ্রপুর এলাকা থেকে অভিযুক্ত আবু বকর সিদ্দিককে আটক করে। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়।