ফেসবুকে অবমাননাকর পোস্টের অভিযোগ: সুনামগঞ্জে পুলিশ কনস্টেবল আটক
ছয় মাস ধরে অনুপস্থিতির বিষয়ে পুলিশের রহস্যজনক নীরবতা!
বিশেষ প্রতিবেদক:
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ফেসবুকে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে সুনামগঞ্জের তাহিরপুরে কৃপেশ রায় (৪০) নামের এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর, ২০২৬) দুপুরে স্থানীয় জনতা তাকে অবরুদ্ধ করার পর পুলিশ হেফাজতে নিলেও, সংশ্লিষ্ট বিভাগে ঐ কনস্টেবলের দীর্ঘ ছয় মাস ধরে রহস্যজনক অনুপস্থিতি এবং এই বিষয়ে পুলিশ প্রশাসনের নীরবতা জনমনে বিভ্রান্তির সৃষ্টি করছে।

যা ঘটেছে:
এর আগে গত রবিবার (২৫ অক্টোবর) অভিযুক্ত কৃপেশ রায় তাহিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। সেখানে তিনি দাবি করেন, তার নাম ও ছবি ব্যবহার করে কিছু অজ্ঞাত ব্যক্তি ‘কৃপাস রায়’ নামে একটি ভুয়া ফেসবুক আইডি খুলে উসকানিমূলক কনটেন্ট ছড়াচ্ছে। তিনি নিজের এবং পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় আবেদন করেছিলেন।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রবিবার ঐ আইডি থেকে মহানবী (সা.)-কে নিয়ে একটি অবমাননাকর পোস্ট দেওয়া হয়। একটি গণমাধ্যমের ফটোকার্ড শেয়ার করে দেওয়া ঐ পোস্টে দাড়ি রাখা এবং সৌদি আরবে হজ পালন নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছিল। পোস্টটি ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। সোমবার দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের রাজারগাঁও গ্রামের বাড়ি থেকে বের হলে স্থানীয় জনতা তাকে একটি বাজারে অবরুদ্ধ করে। পরে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়। আটক কৃপেশ রায় উপজেলার বাদাঘাট ইউনিয়নের রাজারগাঁও গ্রামের শ্রী ক্ষিতীন্দ্র চন্দ্র রায়ের ছেলে।
অনুপস্থিতি ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন:
আটক কৃপেশ রায় সিলেট মহানগরের লামাবাজার পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত থাকলেও গত ছয় মাস ধরে তিনি কর্মক্ষেত্রে অনুপস্থিত ছিলেন। একটি শৃঙ্খলা বাহিনীর সদস্য হয়েও দীর্ঘ দিন যাবৎ তার এই অনুপস্থিতির বিষয়টি নানা রহস্যের জন্ম দিয়েছে।

সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে। একজন পুলিশ সদস্যের টানা ছয় মাস কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি সংশ্লিষ্ট বিভাগ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অবশ্যই জানার কথা। কিন্তু রহস্যজনক কারণে পুলিশ প্রশাসন এখন পর্যন্ত তার এই দীর্ঘ অনুপস্থিতির সুনির্দিষ্ট কারণ কিংবা তিনি কোনো প্রাতিষ্ঠানিক অনুমতি নিয়ে ছুটিতে ছিলেন, অনুমতি ছাড়া অনুপস্থিত ছিলেন, নাকি ইতিমধ্যেই চাকরি ছেড়ে দিয়েছেন বা তাকে চাকরিচ্যুত করা হয়েছে—সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা স্পষ্ট তথ্য দেয়নি।
অপরাধ ও সচেতন মহলের বিশ্লেষণ:
অপরাধ ও সচেতন মহলের মতে, কৃপেশ রায় কী কারণে দীর্ঘ ছয় মাস কর্মস্থলে যাননি তা সবার আগে পরিষ্কার হওয়া জরুরি। তারা মনে করছেন, যদি কৃপেশের দাবি অনুযায়ী ফেসবুক আইডিটি ভুয়া হয়ে থাকে, তবে কোনো চক্র তার এই দীর্ঘ অনুপস্থিতি, কর্মস্থল থেকে বিচ্ছিন্ন থাকা কিংবা কোনো প্রাতিষ্ঠানিক সংকটের কারণে তৈরি হওয়া দুর্বল পজিশনের সুযোগ নিয়ে তাকে সামাজিকভাবে ফাঁসানোর জন্য পরিকল্পিতভাবে এই ফাঁদ পেতেছিল কি না, তা নিয়েও বড় ধোঁয়াশা তৈরি হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ডিজিটাল ফরেনসিক তদন্তের মাধ্যমে বিতর্কিত ঐ ফেসবুক আইডির প্রকৃত আইপি অ্যাড্রেস ও লোকেশন শনাক্ত করার পাশাপাশি পুলিশের পক্ষ থেকে তার এই ছয় মাসের অনুপস্থিতির প্রকৃত অবস্থান স্পষ্ট করা হলেই কেবল এই ঘটনার নেপথ্যের আসল সত্য উন্মোচন সম্ভব।
তদন্ত ও বর্তমান পরিস্থিতি:
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, আইডিটি কৃপেশের নিজের নাকি অন্য কেউ তার নামে ভুয়া আইডি খুলেছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তিনি বলেন, “বিষয়টি সিআইডি বা তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা খতিয়ে দেখবেন।”

এদিকে ঘটনার পর এলাকায় কিছুটা উত্তেজনা তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জেলা পুলিশ ও সিআইডির তথ্যপ্রযুক্তি দল ঘটনার মূল রহস্য উদঘাটনে যৌথভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে।