জিয়া সাইবার ফোর্স সিলেট মহানগর কমিটির অনুমোদন, আহ্বায়ক ইমরান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালেদ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শেয়ার করুন:

বিশেষ প্রতিবেদক, সিলেট:

জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)-এর সিলেট মহানগর শাখা পরিচালনার লক্ষ্যে ২১ সদস্যবিশিষ্ট একটি নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

গত সোমবার (১৯ অক্টোবর) কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতৃবৃন্দের অনুমোদনে এই কমিটি গঠন করা হয়। সংগঠনটির চেয়ারম্যান নাসিফ ওয়াহিদ ফাইজাল, মহাসচিব শফিকুল ইসলাম ও প্রধান সমন্বয়ক ওয়াহিদ উন নবী স্বাক্ষরিত এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।

নবগঠিত এই কমিটিতে সৈয়দ ইমরান আলীকে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে এবং মো. খালেদ আহমেদ পেয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব।

এ ছাড়া কমিটিতে ১০ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। তাঁরা হলেন—মোহাম্মদ আবু হানিফ, শাহিন আহমেদ, মো. ওমর ফারুক, আব্দুল বাহিত মুক্তি, মো. সায়েম উদ্দিন, মোহাম্মদ শামসুদ্দোহা, মো. শামীম আহমদ, মো. কামরুল হাসান, মো. মুজাক্কির আলম এবং সাইফুল ইসলাম হাবিব।

কেন্দ্রীয় নেতৃত্বের আশা, নতুন এই কমিটি গঠনে সিলেট মহানগরে সংগঠনের কার্যক্রম আরো গতিশীল ও সুসংগঠিত হবে।