এসএমপিতে পদোন্নতিপ্রাপ্ত দুই পুলিশ কর্মকর্তাকে র্যাংক ব্যাজ পরালেন কমিশনার
নিজস্ব প্রতিবেদক | সিলেট
সিলেট মেট্রোপলিটন পুলিশে (এসএমপি) এসআই (নিরস্ত্র) থেকে পুলিশ পরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত দুই কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম তাঁদের এই ব্যাজ পরিয়ে দেন।
র্যাংক ব্যাজপ্রাপ্ত পদোন্নতিপ্রাপ্ত দুই কর্মকর্তা হলেন— মোঃ আলী খাঁন ও মোঃ আব্দুল খালেক।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) এবং ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোঃ এনামুল হকসহ এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ব্যাজ পরিধান শেষে এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানান। একই সাথে তিনি পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করে জনগণের সেবা নিশ্চিত করার আহ্বান জানান এবং তাঁদের ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।








