জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটের যুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর
নিজস্ব প্রতিবেদক | সিলেট
কোম্পানীগঞ্জ উপজেলার সন্তান ব্যবসায়ী ও ‘আলী বাবা এয়ার সার্ভিসের’ প্রতিষ্ঠাতা-আব্দুর নুর, জিয়া শিশু কিশোর সংগঠনের সিলেট জেলা কমিটির যুগ্ম আহবায়ক মনোনীত হয়েছেন। বর্তমানে তিনি পশ্চিম ইসলামপুর ইউনিয়নের জাতীয়তাবাদী কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও যুবদলের সাবেক কোষাধক্ষ্য। এছাড়াও তিনি ৪ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। তৃণমূল থেকে উঠে আসা জাতীয়তাবাদী দল বিএনপির ত্যাগী ও পরিক্ষিত কর্মী – এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় আব্দুর নুর বলেন, আমি ছোটবেলা থেকে বিএনপির রাজনীতিতে বিশ্বাসী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দর্শনে রাজনীতি করি। বর্তমান প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানকে অনুসরণ করে পথচলা মূল্যায়নে আমাকে জিয়া শিশু কিশোর সংগঠনের সিলেট জেলা কমিটির যুগ্ম আহবায়ক মনোনীত করায় বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হুমায়ুন কবির শাহীন ভাইয়ের প্রতি। আমি যেন আমার উপর অর্পিত দায়িত্ব সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করে এগিয়ে নিয়ে যেতে পারি এব্যাপারে সংশ্লিষ্ট সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি।








