শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তীর রোগমুক্তি কামনায় সিলেটে বিশেষ প্রার্থনা
নিজস্ব প্রতিবেদক | সিলেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তী মানসের আরোগ্য ও রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টায় নগরীর মির্জাজাঙ্গালস্থ শ্রী শ্রী নিম্বার্ক আশ্রমে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে এই বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি সুব্রত দেবের সভাপতিত্বে প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ।
সভায় আরও উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলার সাধারণ সম্পাদক কৃপেশ পাল, পূজা উদযাপন পরিষদ সিলেট জেলার সাধারণ সম্পাদক দ্বীপক কুমার দাস, ঐক্য পরিষদ মহানগরের সাধারণ সম্পাদক চন্দন দাশ, পূজা পরিষদ মহানগরের সহ-সভাপতি প্রদীপ কুমার দেব এবং সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুণ।
এছাড়াও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ, পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের যুগ্ম সম্পাদক জিডি রুমু, সাংগঠনিক সম্পাদক অরূন কুমার বিশ্বাস, কোষাধ্যক্ষ হারাধন দেব প্রভাষসহ কোতোয়ালি, জালালাবাদ, মোগলাবাজার, শাহপরান ও দক্ষিণ সুরমা থানার পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এবং বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ফনি ভূষন সরকার সভায় অংশ নেন।
বিশেষ এই প্রার্থনা সভাটি পরিচালনা করেন শ্রী শ্রী নিম্বার্ক আশ্রমের পুরোহিত রুহিত চক্রবর্তী।
প্রার্থনা সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে বিশিষ্ট শিক্ষাবিদ শ্রী বিরাজ মাধব চক্রবর্তীর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মহান সৃষ্টিকর্তার চরণে বিশেষ প্রার্থনা নিবেদন করেন।








