দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়িতে এসএমপি কমিশনারের আকস্মিক পরিদর্শন

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক | সিলেট 

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ি আকস্মিক পরিদর্শন করেছেন এসএমপি পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম। দুপুর ১২টার দিকে তিনি দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়িতে আকস্মিক পরিদর্শনে যান। এ সময় পুলিশ কমিশনারকে শুভেচ্ছা জানান দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির আইসি এসআই মুফিজুর রহমান।

পরিদর্শনকালে পুলিশ কমিশনার ফাঁড়িতে সংরক্ষিত বিভিন্ন সরকারি রেজিস্টার ও নথিপত্র পর্যালোচনা করেন। পাশাপাশি ফাঁড়ির সার্বিক পরিবেশ ও পরিচ্ছন্নতা, পুলিশ সদস্যদের মেস ও ব্যারাক ঘুরে দেখেন।

এ সময় তিনি ফাঁড়িতে দায়িত্ব পালনরত অফিসার ও পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। দায়িত্ব পালনে শৃঙ্খলা, পেশাদারিত্ব ও সতর্কতার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

পরিদর্শনকালে এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।