কুমারী পূজা ও শতহস্তে দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শন করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি দল

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক | সিলেট

মহানগরীর শিববাড়ী জৈনপুরস্থ শ্রী শ্রী মহালক্ষী ভৈরবী গ্রীবাপীঠ ও শ্রী শ্রী সর্বানন্দ ভৈরব মন্দিরে মহামায়া পূজা মন্ডপের শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের একটি প্রতিনিধি দল। আজ শুক্রবার (১৬ অক্টোবর) পরিষদের নেতৃবৃন্দ এই পরিদর্শন সম্পন্ন করেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলার নেতৃত্বে পরিদর্শনে অংশ নেন ঐক্য পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, মহালক্ষী গ্রীবাপীঠের সভাপতি শিবব্রত ভৌমিক চন্দন ও সাধারণ সম্পাদক জনার্দন চক্রবর্তী।

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন পূজা পরিষদ মহানগরের সহ-সভাপতি বিশ্বজিৎ গুণ, সাধারণ সম্পাদক চন্দন দাশ, সাংগঠনিক সম্পাদক অরুন কুমার বিশ্বাস, কোষাধ্যক্ষ হারাধন দেব প্রভাষ, আইন বিষয়ক সম্পাদক বিপ্লব কান্তি দে মাধব, সমাজ কল্যাণ সম্পাদক অপন দাস, সহ শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সুমন চন্দ্র রায়, দক্ষিণ সুরমা থানা শাখার সভাপতি দীপঙ্কর দাস, মোগলাবাজার থানা শাখার সভাপতি মনমোহন দেবনাথ, দক্ষিণ সুরমা থানা শাখার সাধারণ সম্পাদক ডা: নিখিল মালাকার, মোগলাবাজার থানা সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস এবং দক্ষিণ সুরমা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অখিল সরকার।

এছাড়া মহামায়া পূজা উদযাপন কমিটির সভাপতি পরিতোষ কান্তি কর পিনাক, সাধারণ সম্পাদক শুভ্র দেব, উপদেষ্টা সুবোধ চন্দ ও নিপেশ কান্ত দেব পিযুষসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ মহামায়া পূজা মন্ডপের ব্যতিক্রমী আয়োজন ‘শতহস্তে দুর্গাপূজা’ এবং ‘কুমারী পূজা’র সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা সম্পন্নের লক্ষ্যে তারা মন্ডপ কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেন এবং বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।

পূজা চলাকালীন যেকোনো জরুরি পরিস্থিতি কিংবা সহায়তার প্রয়োজনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মহানগর কমিটি এবং নবগঠিত ১১ সদস্য বিশিষ্ট মনিটরিং সেলের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখার জন্য মন্ডপ পরিচালনা কমিটিকে পরামর্শ দিয়েছেন নেতৃবৃন্দ।